Bhopal: আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হবে শিক্ষাঙ্গন, ভোপালের স্কুলে হুমকি মেইল আসতেই আতঙ্কিত শিক্ষার্থীরা

ফের এল স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। এবার মধ্যপ্রদেশের ভোপালে একটি বেসরকারি স্কুলে মেইল মারফত দেওয়া হল হুমকি।

প্রতীকী ছবি (File Photo)

ফের এল স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। এবার মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal) একটি বেসরকারি স্কুলে মেইল মারফত দেওয়া হল হুমকি। জানা যাচ্ছে, পিপলানি এলাকায় অবস্থিত ওই স্কুলে এদিন সকালে অফিসিয়াল মেইল অ্যাকাউন্টে তেলুগু ভাষায় একটি বার্তা আসে। যেখানে লেখা ছিল যে আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে স্কুল উড়িয়ে দেওয়া হবে। এই বার্তা পেতেই স্থানীয় পুলিশের দারস্থ হন প্রিন্সিপাল। যদিও স্কুল ফাঁকা করে গোটা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয় না। তবে এই ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাকর্মীরা।

দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement