Bhopal Rape: ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত বেসরকারি স্কুলের মালিক
গতকাল মঙ্গলবার অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার মাকে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার জন্য আগেই বরখাস্ত করা হয়েছিল এক পুলিশ অফিসারকে। এ বার তাঁকেও গ্রেফতার করেছে ভোপাল পুলিশ।
ভোপালঃ ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বেসরকারি স্কুলের মালিক। ঘটনাটি ঘটেছে ভোপালের একটি বেসরকারি স্কুলে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ওই নির্যাতিতার বয়স মাত্র ৮,স্কুলের হোস্টেলেই থাকত সে। সেখানেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গত ৩০ এপ্রিল তিনজনের বিরুদ্ধে থানায় এফআইআর করে নির্যাতিতার পরিবার। আইপিসির ৩৭৬ ও পকসো ধারায় মামলা রুজু হয়।
অবশেষে, গতকাল মঙ্গলবার অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার মাকে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার জন্য আগেই বরখাস্ত করা হয়েছিল এক পুলিশ অফিসারকে। এ বার তাঁকেও গ্রেফতার করেছে ভোপাল পুলিশ।ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) শ্রদ্ধা তিওয়ারি বলেছেন,"মঙ্গলবার স্কুল মালিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এবং তাঁর দুই সহ-অভিযুক্তকে সনাক্ত করার প্রক্রিয়া চলছে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement