Bengaluru Shocker: পুলিশের হাত কামড়ে ধরলেন বাইক চালক, ভিডিয়ো দেখলে চমকে উঠবেন

Karnataka Video (Photo Credit: Twitter)

হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে পুলিশের (Police) হাতে .ধরা পড়তেই  মারাত্মক কীর্তি বাইক চালকের। হেলমেট ছাড়া বাইক চালককে কর্ণাটকের (Karnataka) রাস্তায় ধরেন সে রাজ্যেই দুই ট্রাফিক পুলিশ কর্মী। ধরা পড়ার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন ওই ব্যক্তি। এরপরই পুলিশ যখন তাঁকে বাইক থেকে নামানোর চেষ্টা করে,তখন ঘটে অদ্ভুদ ঘটনা। টানাহেঁচড়ার সময় এক ট্রাফিক পুলিশের হাতে কামড় বসান ওই ব্যক্তি। শুধু তাই নয়, পুলিশের হাতে কামড়ে ধরার পরও তিনি তর্ক চালিয়েে যান এবং পুলিশের সঙ্গে অনমনীয় ব্যবহার শুরু করেন। কর্ণাটকের  রাস্তায় এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral)  হয়ে যায়। পাশাপাশি ওই ব্যক্তি কীভাবে এই ধরনের ব্যবহার করলেন পুলিশ কর্মীদের সঙ্গে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আরও পড়ুন: Bihar : কার্টিহারে ৩ বাইক আরোহীকে পিষে মারল গাড়ি, চালক পলাতক

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement