Bengaluru: কনস্টেবলের কলার ধরে গালিগালাচ, মারধর, পৌরসভার প্রাক্তন সভাপতির ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত একটি মামলার জেরে জিজ্ঞাসাবাদের জন্যে জগদীশের ছেলে সাগরকে ডেকে পাঠানো হয়েছিল কর্ণাটকের মান্ডিয়ার পান্ডবপুরা থানায়। সেখানেই কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগ উঠেছে সাগরের বিরুদ্ধে।
থানায় দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ কর্মীর কলার ধরে গালিগালাচ, মারধর করার অভিযোগ। বেঙ্গালুরুর (Bengaluru) পাণ্ডবপুরা থানায় পুলিশে সঙ্গে এক ব্যক্তির ধ্বস্তাধস্তির চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি পৌরসভার প্রাক্তন সভাপতি জগদীশের ছেলে। আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত একটি মামলার জেরে জিজ্ঞাসাবাদের জন্যে জগদীশের ছেলে সাগরকে ডেকে পাঠানো হয়েছিল কর্ণাটকের মান্ডিয়ার পান্ডবপুরা থানায়। সেখানেই কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগ উঠেছে সাগরের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের সময়ে এক কনস্টেবলের গায়ে হাত তোলেন তিনি। চেপে ধরেন কলার। বাকি পুলিশরা ছুটে আসেন ছাড়াতে। কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। শেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
থানায় দাঁড়িয়ে পুলিশকর্মীকে মারধর...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement