Bengaluru: লিফট দেওয়ার নাম করে তরুণীকে বাইকে ওঠালেন যুবক, নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ

তরুণীকে বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে বাইকে তোলেন এক যুবক। কিন্তু বাড়ির পথের বদলে এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Rape Representational Image Photo Credit: File Image

আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ। তার মধ্যেই নানাপ্রান্ত থেকে আসা ধর্ষণের খবর যেন মনুষ্যত্বকে বিলীন করে দিচ্ছে। বেঙ্গালুরুতে লিফট দেওয়ার নাম করে বাইকে উঠিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। রবিবার গভীর রাতে ধর্ষণের শিকার হন ২১ বছরের এক তরুণী। জানা যাচ্ছে, স্নাতকস্তরের তৃতীয় বর্ষের ওই পড়ুয়া রাত ১টা নাগাদ কোরামঙ্গলায় একটি গেট-টুগেদার থেকে হেব্বাগোডিতে তাঁর বাড়ি ফেরার পথে ধর্ষণ হন। তাঁকে বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে বাইকে তোলেন এক যুবক। কিন্তু বাড়ির পথের বদলে এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল খতিয়ে দেখে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার তদন্তের জন্যে পাঁচ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

লিফট দেওয়ার নাম করে ধর্ষণ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement