Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি, বাংলাদেশের হিন্দুদের জন্য প্রার্থনা হায়দরাবাদের মন্দিরে
বাংলাদেশে (Bangladesh) হিন্দু সম্প্রদায়ের (Hindus) মানুষের উপর অত্যাচার চলছে। চট্টগ্রাম, রংপুর-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির পর সে দেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার বাড়ছে বলে খবর। এবার বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার দাবিতে প্রার্থনা করলেন হায়দরাবাদের (Hyderabad) চিলকুর বালাজি মন্দিরের পুরোহিতরা। বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকেন, সুরক্ষিত থাকেন, তার জন্যই প্রার্থনার আয়োজন করা হয় হায়দরাবাদের ওই মন্দিরের তরফে। সেই সঙ্গে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিরও প্রতিবাদ করা হয় হায়দরাবাদের ওই মন্দিরের পুরোহিত এবং অন্য ভক্তদের তরফে।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ হায়দরাবাদের মন্দিরে...