Balmukundachary Maharaj Video: 'বেআইনি আমিষ খাবারের দোকান বন্ধ করতে হবে' নির্দেশ বিজেপির Balmukundachary Maharaj এর

BJP's Balmukundachary Maharaj (Photo Credit: Twitter)

রাজস্থানের (Rajasthan) বিধানসভা নির্বাচনে হাওয়া মহল থেকে এবার জয়ী হয়েছেন বালমুকুন্দচারি মহারাজ (Balmukundachary Maharaj )। হাওয়া মহল থেকে জয়ের পর নয়া নির্দেশ জারি করেন বিজেপির এই নবনির্বাচিত প্রার্থী। বালমুকুন্দচারি মহারাজ বলেন, তাঁর বিধানসভা এলাকায় রাস্তার পাশে যত বেআইনি আমিষ খাবারের দোকান রয়েছে, তা বন্ধ করে দিতে হবে। রাস্তার পাশে বেআইনিভাবে আমিষ খাবারের দোকান প্রকাশ্যে চালানো যাবে না বলে নির্দেশ জারি করেন বালমুকুন্দচারি মহারাজ। হাওয়া মহল এলাকায় প্রশাসনের যে কর্মীরা রয়েছেন, তাঁদের কাছ থেকে তিনি রিপোর্ট নেবেন বলেও জানান বালমুকুন্দচারি মহারাজ। প্রসঙ্গত জয়পুরে হিন্দু মন্দির ভাঙায় এক সময় রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শুরু করেন এই বালমুকুন্দচারি মহারাজ। ওই ঘটনার পর তাঁকে বিজেপির তরফে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়।

আরও পড়ুন: Rajasthan : বিজেপি সরকার ক্ষমতায় এলে কমবে জ্বালানীর দাম, রাজস্থানে নির্বাচনী সভায় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

দেখুন ভিডিয়ো...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement