Non-Veg Row In Mumbai: 'মাছ, মাংস খাও, তোমরা নোংরা', আমিষ খাবার নিয়ে বিতর্ক, চরম অপমান, উত্তেজনা

রিপোর্টে প্রকাশ, শ্রী শম্ভু দর্শন সোসাইটি নামে ঘাটকোপরের ওই হাউজ়িংয়ে বেশিরভাগ গুজরাটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। গুজরাটির পাশাপাশু মাড়োয়ারি এবং জৈন পরিবারের একাধিপত্য ওই সোসাইটিতে। মাত্র ৪টি পরিবার সেখানে মারাঠি সম্প্রদায় ভুক্ত।

Non-Veg Row In Mumbai: 'মাছ, মাংস খাও, তোমরা নোংরা', আমিষ খাবার নিয়ে বিতর্ক, চরম অপমান, উত্তেজনা
Non-Veg Food (Photo Credit: Pixabay)

মুম্বই, ১৮ এপ্রিল: খাবার নিয়ে ফের বিতর্ক মুম্বইতে (Mumbai)। এবার গুজরাটি (Gujarati) এবং মারাঠি (Marathi) পরিবারের ভিতরে শুরু হয়  বিবাদ। মুম্বইয়ের ঘাটকোপরে শ্রী শম্ভু দর্শন সোসাইটিতে মারাঠি এবং গুজরাটি পরিবারের মাঝে বিবাদ শুরু হয়। মাছ, মাংস খাওয়ায় মারাঠিদের 'নোংরা' বলে অপমান করা হয় বলে খবর। যা নিয়ে বিতর্কের সূত্রপাত। শুধু তাই নয়, আমিশ খাবারের (Non-Veg Food) জন্য মারাঠিদের অপমান করা হয় বলেও অভিযোগ উঠে আসে।

রিপোর্টে প্রকাশ, শ্রী শম্ভু দর্শন সোসাইটি নামে ঘাটকোপরের ওই হাউজ়িংয়ে বেশিরভাগ গুজরাটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। গুজরাটির পাশাপাশু মাড়োয়ারি এবং জৈন পরিবারের একাধিপত্য ওই সোসাইটিতে। মাত্র ৪টি পরিবার সেখানে মারাঠি সম্প্রদায় ভুক্ত। ফলে সেখানে এক মারাঠি পরিবারকে, তাঁদের খাদ্যাভাসের জন্য করা হয় অপমান। মাছ, মাংস খাওয়ায় ওই মারাঠি পরিবারকে অপমান করা হয় এবং তাঁরা নোংরা বলেও করা হয় কটাক্ষ। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়াতে শুরু করে উত্তেজনা।

আরও পড়ুন: Marathi Is Compulsory In Maharashtra: মহারাষ্ট্রে মারাঠি 'মাস্ট', থাকতে হলে শিখতেই হবে; ভাষা বিতর্ক চাগাড় দিতেই স্পষ্ট জানালেন ফড়ণবীশ

রাম রিং নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট মারাঠি পরিবারকে অপমান করেন। 'তোমরা মারাঠিরা নোংরা। মাছ, মাংস খাও।'

ওই ঘটনার পরই ঘাটকোপরের ওই সোসাইটিতে হাজির হয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মহারাষ্ট্রে থেকে ব্যবসা করতে হলে মারাঠিদের সম্মান করতে হবে। শুধু তাই  নয়, মাত্র ৪টি মারাঠি পরিবার ওই সোসাইটিতে থাকায়, তাঁদের অপমান কেউ করতে পারবেন না। প্রয়োজনে ৪ হাজার মারাঠি পরিবারকে তাঁরা ওই সোসাইটিতে হাজির করে দেবেন বলেও মন্তব্য করা হয় এমএনএসের তরফে।

প্রসঙ্গত এই প্রথম নয়। এর আগেও মুম্বইতে আমিষ, নিরামিষ খাবার নিয়ে বিবাদের খবর মেলে।

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).