Marathi Is Compulsory In Maharashtra: মহারাষ্ট্রে মারাঠি 'মাস্ট', থাকতে হলে শিখতেই হবে; ভাষা বিতর্ক চাগাড় দিতেই স্পষ্ট জানালেন ফড়ণবীশ
ভাষা বিতর্ক মাথা চাড়া দিতে শুরু করেছে দক্ষিণের রাজ্যগুলিতেও। সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিমানের সময় দেখানোর যে বোর্ড , সেখান থেকে হিন্দি সরিয়ে দেওয়া হয়।
মুম্বই, ১৭ এপ্রিল: মহারাষ্ট্রে (Maharashtra) থাকতে গেলে মারাঠি (Marathi) বলতে হবে। মারাঠি ভাষা ছাড়া মহারাষ্ট্রে থাকা যাবে না। মহারাষ্ট্রে মারাঠি বলতেই হবে। এবার এমনই বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা নীতি, তা গোটা দেশ জুড়ে কার্যকর করা হচ্ছ। কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি অনুযায়ী এবার মহারাষ্ট্রে থেকে মরাঠি ভাষা শিখতে হবে বলে ফড়ণবীশ জানান।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি অনুযায়ী, মহারাষ্ট্রে মারাঠির পাশাপাশি যাঁর যা ইচ্ছা, তিনি সেই ভাষা শিখতে পারেন। তাতে কোনও বাধা নেই। তবে মহারাষ্ট্রে থাকতে হলে প্রত্যেককে মারাঠি ভাষায় কথা বলতে হবে বলে বৃহস্পতিবার জোর দিয়ে বলেন দেবেন্দ্র ফড়ণবীশ।
সম্প্রতি মারাঠি বলা নিয়ে একের পর এক ঘটনা ঘটতে শুরু করে মহারাষ্ট্রে। মারাঠি বলতে না পারায় সম্প্রতি ডি মার্টের এক কর্মীকে মারধর করা হয় বলেও খবরে উঠে আসে। তখন থেকে ভাষা বিতর্ক মাথা চড়াতে শুরু করে মহারাষ্ট্রে।
আরও পড়ুন: Tamil Nadu Replaces Rupee Symbol: ভাষা বিতর্ক চরমে, তামিলনাড়ু পালটে দিল রুপির চিহ্ন, দেখুন
মারাঠি শিখতেই হবে মহারাষ্ট্রে...
Everyone must speak #Marathi in #Maharashtra, says CM #DevendraFadnavis amid National Education Policy push
Know more 🔗https://t.co/ojyJ1VZvkI pic.twitter.com/018GMc4yO8
— The Times Of India (@timesofindia) April 17, 2025
প্রসঙ্গত ভাষা বিতর্ক মাথা চাড়া দিতে শুরু করেছে দক্ষিণের রাজ্যগুলিতেও। সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিমানের সময় দেখানোর যে বোর্ড , সেখান থেকে হিন্দি সরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে তামিলনাড়ুতেও (Tamil Nadu) হিন্দি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তামিলনাড়ুর উপর হিন্দি (Hindi) ভাষা জোর করে চাপানো হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করা হয় স্ট্যালিন সরকারের তরফে।
পশ্চিমবঙ্গেও (West Bengal) বাংলা নিয়ে কড়াকড়ি শুরু করেছে বাংলাপক্ষ, জাতীয় বাংলা সম্মেলনের মত বেশ কয়েকটি সংগঠন। রাজ্যে থাকতে গেলে বাংলা বলা বাধ্য়তামূলক বলে দাবি করা হয় সংশ্লিষ্ট সংগঠনগুলির তরফে।
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

