Badlapur Adarsh School Sexual Assault Case: ২৫ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে বদলাপুর যৌন নির্যাতন মামলার অভিযুক্ত অক্ষয় শিন্ডে,তদন্তের দায়িত্ব নিল জাতীয় শিশুসুরক্ষা কমিশন
থানের বদলাপুরের স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে উত্তাল মহারাষ্ট্র। এই পরিস্থিতিতে বুধবার জাতীয় শিশুসুরক্ষা কমিশন দায়িত্ব নিল বিষয়টি খতিয়ে দেখার। ইতিমধ্যে বদলাপুরের ঘটনার মঙ্গলবার যাঁরা পথে নেমে প্রতিবাদ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্রের থানে পুলিশ। প্রায় ৩০০ জনের বিরুদ্ধে ওই এফআইআর দায়ের হয়েছে। এঁদের মধ্যে অন্তত ৪০ জনকে গ্রেফতারও করেছে তারা। বুধবারই তাঁদের আদালতে তোলা হবে।
এরই মধ্যে বদলাপুর যৌন নির্যাতন মামলার মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানে জেলার বদলাপুরের একটি স্কুলে অধ্যয়নরত দুই নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে ২৫অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement