Ayodhya Ram Mandir: অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার দ্বাদশী বার্ষিকীতে আলোর বন্যা, দেখুন ভিডিয়ো

আজ থেকে ঠিক এক বছর আগে উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরে মহাজাঁকজমকের মাধ্যমে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের ' প্রতিষ্ঠা দ্বাদশী' আয়োজিত হয়েছিল।

Ayodhya Ram Temple. (Photo Credits: X)

Ayodhya Ram Temple Pratishtha Dwadashi Anniversary:  আজ থেকে ঠিক এক বছর আগে উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরে মহাজাঁকজমকের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের আগে ' প্রতিষ্ঠা দ্বাদশী' আয়োজিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান ভূমিকায় ছিলেন। ৫১ ইঞ্চি লম্বা ৫ বছরের বালকরূপে বিরাজমান রামলালার মূর্তিতে আজ থেকেই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের মূল সূচনা হয়েছিল। এরপর ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার নিয়ম-আচার সম্পন্ন হয়েছিল।

এই দিনটিকে স্মরণে রেখে আজ, শনিবার অযোধ্যায় রামমন্দিরে বিশেষ অনুষ্ঠান হল। গোটা মন্দির ও মন্দির চত্বরে আলোর বন্যায় ভাসিয়ে দেওয়া হল। প্রয়াগরাজে মহাকুম্ভের জন্য আসা অনেক পূন্য়ার্থীতেই অযোধ্যায় রামমন্দিরে এলেন।

দেখুন আলোয় সেজেছে অযোধ্যার রামমন্দির

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement