Ayodhya: বিয়ের ঠিক পরের দিন নবদম্পতির রহস্য মৃত্যু, সিলিংয়ে ঝুলছে যুবকের দেহ, বিছানায় শুয়ে নিথর স্ত্রী
গত ৭ মার্চ শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই দম্পতি। পরের দিন শনিবার শ্বশুরবাড়িতে পা রাখেন নববধূ। রবিবার নবদম্পতির রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ।
আশ্চর্য ঘটনা। বিয়ের ঠিক পরের দিন নব-দম্পতির রহস্য মৃত্যু। সিলিং থেকে ঝুলন্ত উদ্ধার হয়েছে যুবকের দেহ। আর বিছানায় পড়ে রয়েছে তাঁর স্ত্রীর দেহ। বিয়ের পরের দিন দীর্ঘক্ষণ স্বামী-স্ত্রীর ঘর ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির লোকের। বহু ডাকাডাকির পরেও কোন সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন পরিবারের লোকজন। আর তারপরেই সকলের চক্ষু চড়কগাছ। পুলিশ জানাচ্ছে, গত ৭ মার্চ শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই দম্পতি। পরের দিন শনিবার শ্বশুরবাড়িতে পা রাখেন নববধূ। রবিবার নবদম্পতির রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ। নবদম্পতির রহস্য মৃত্যুতে মাথায় হাত পরিবারের সকলের। ঘটনাটি উত্তরপ্রদেশের অযোধ্যার। তদন্ত শুরু করেছে পুলিশ।
বিয়ের পরের দিন নবদম্পতির রহস্য মৃত্যুঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement