Tirupati Stampede: তিরুপতিতে টোকেন নিতে গিয়ে ব্যাপক হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের, আহত বহু
তিরুপতিতে প্রার্থনার জন্য টোকেন নিতে গিয়ে চরম বিশৃঙ্খলা। ভক্তদের ভিড় সামাল দিতে গিয়ে ব্যর্থ মন্দির কর্তৃপক্ষ।
তিরুপতিতে প্রার্থনার জন্য টোকেন নিতে গিয়ে চরম বিশৃঙ্খলা। ভক্তদের ভিড় সামাল দিতে গিয়ে ব্যর্থ মন্দির কর্তৃপক্ষ। পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে তিনজনের। আহত আরও ৪। তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় বৈকন্ঠদ্বার সর্বদর্শনের (Vaikunthadwara Sarvadarshanam) টোকেন দিচ্ছিল বিষ্ণু নিবাসমে (Vishnu Niwasam)। আর সেই টোকেন নিতে গিয়ে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল ওই এলাকায়। জানা যাচ্ছে, তামিলনাড়ুর সালেম এলাকার এক ব্যক্তি সহ মোট তিনজনের মত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যেই রুইয়া হাসপাতালে পাঠাানো হয়েছে। ঘটনার শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (N chandrababu Naidu)।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement