Assam : অসমের চাচরে উদ্ধার ৬ টি বিদেশী প্রজাতির কাকাতুয়া

উদ্ধার হওয়া কাকাতুয়াগুলিকে তুলে দেওয়া হবে অসমের চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে

Photo Credit ANI

অসমের চাচর জেলা থেকে ৬ টি কালো কাকাতুয়া উদ্ধার করল পুলিশ। এবিষয়ে চাচরের এএসপি সুব্রত সেন জানিয়েছেন, "প্যাট্রলিংয়ের সময় ধোলাখাল আউটপোস্টের পুলিশ কর্মীরা লক্ষ্য করেন যে সন্দেহজনক কিছু বস্তু মানুষ নিয়ে যাচ্ছেন। যখন পুলিশ সেখানে পৌছয় সেখান থেকে মানুষগুলি খাঁচা ফেলে রেখে পালিয়ে যায় যার মধ্যে ৬ টি পাখি ছিল। অষ্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়ার প্রজাতির কাকাতুয়া ছিল খাঁচার মধ্যে।উদ্ধার হওয়া পাখি গুলিকে অসম চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হবে।"

বন্যপাখী চোরাচালানের বিষয়টি নতুন নয়, এর আগেও বিভিন্ন জঙ্গল থেকে কচ্ছপ, পাখী সহ নানান প্রাণী পাচারের অভিযোগ ওঠে । তবে পুলিশের তৎপরতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না পাচার করা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement