Assam Flood: একটানা বৃষ্টিতে ফুঁসছে ব্রক্ষ্মপুত্র, বন্যার কবলে ১.০৫ লক্ষ মানুষ, দেখুন ভিডিয়ো

Assam Rain (Photo Credit: ANI/Twitter)

ফের বন্যার (Flood) ভ্রুকুটি অসমে (Assam)। একটানা বৃষ্টির জেরে  অসমে ফুঁসতে শুরু করেছে ব্রক্ষ্মপুত্র। ফলে ব্রক্ষ্মপুত্রের জল যেমন বাড়ছে, তেমনি অসমের মানুষের কপালে চিন্তার রেখা আরও বিস্তৃত হচ্ছে। অসমের করিমগঞ্জেই শুধুমাত্র ৯৬ হাজার মানুষ বন্যার কবলে। এমনই জানানো হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে। পাশাপাশি অসমের ১৪টি জেলার ১.০৫ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন বলে জানানো হয় সে রাজ্যের প্রশাসনের তরফে।  গত কয়েকদিন ধরে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে, তার জেরেই অসমের একাধিক জেলার কয়েক লক্ষ মানুষ আক্রান্ত বলে জানা যাচ্ছে।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement