Assam : গুয়াহাটিতে ৩০ কেজি গাঁজা উদ্ধার অসম পুলিশের, গ্রেফতার ৩

গুয়াহাটির খানাপাড়ায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৩ জনকে

Photo IANS

বিশেষ সূত্রে খবর পেয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল  অসম পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্স এবং পুলিশ গুয়াহাটির খানাপাড়াতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয় গাঁজা।

মণিপুর থেকে বিভিন্ন সময় ড্রাগ পাচারের চোরাচালান অসম হয়ে বিভিন্ন স্থানে পৌছে যায়।এর আগেও পাশের রাজ্য মণিপুর থেকে প্রচুর মাদক পাচার করার সময় তল্লাশিতে তা  ধরে ফেলে অসম পুলিশ। এইভাবে বহু মাদক পাচার রুখে দিয়েছে অসম পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement