Assam: অম্বুবাচী মেলা ঘিরে ভক্তদের ভিড় কামাক্ষা মন্দিরে, তিন দিন পর খুলছে মন্দিরের দরজা (দেখুন সেই ছবি)

শুক্রবার রাত ২.৩০ মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। সেদিন থেকেই তিথি অনুযায়ী বন্ধ হয়েছে কামাখ্যা মন্দিরের দ্বার। আজই অম্বুবাচী মেলার শেষ দিন, তিন দিন বন্ধ থাকার পর অম্বুবাচীর তিথি শেষে আজ সেই দ্বার খুলবে।

Ambubachi Mela Photo Credit: Twitter@ANI

অসমের গুয়াহাটির নীলাচল পর্বত শিখরে রয়েছে কামাখ্যা মন্দির। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে  অম্বুবাচী মেলা। ঐতিহাসিক এই মন্দিরে বার্ষিক অম্বুবাচী মেলা শুরু হওয়ায় বিপুল সংখ্যক তীর্থযাত্রী গুয়াহাটির কামাখ্যা মন্দিরে কামাখ্যা দেবীর প্রার্থনা করতে ভিড় করেছিলেন। বহু সন্ন্যাসী এই সময় সাধনা করতে সেখানে উপস্থিত হন।শুক্রবার রাত ২.৩০ মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। সেদিন থেকেই তিথি অনুযায়ী বন্ধ হয়েছে কামাখ্যা মন্দিরের দ্বার। আজই অম্বুবাচী মেলার শেষ দিন,  তিন দিন বন্ধ থাকার পর অম্বুবাচীর তিথি শেষে আজ সেই দ্বার খুলবে।

সাধারণ মানুষ ও সন্ন্যাসীদের সঙ্গে মন্দির ঘিরে দেশ বিদেশের নানান পর্যটকদেরও ভিড় দেখা গিয়েছে আজ সকাল থেকে ।দেখুন কামাক্ষা মন্দিরের সকালের দৃশ্য-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement