Asaram Bapu Video: মাত্র ৭ দিনের মুক্তি, বিমানে উঠতেই ধর্ষণে অভিযুক্ত আশারাম আঙুল উঁচিয়ে হুমকি দিল পুলিশকে, দেখুন ভিডিয়ো

Asaram Bapu (Photo Credit: X)

বিমানের মধ্যে ক্ষেপে গেল আশারাম বাপু (Asaram Bapu)। শুধু তাই নয়, ৭ দিনের জন্য মুক্তি পেয়ে  বিমানের ভিতর পুলিশ (Police) কর্মীদের সামনে আঙুল উঁচিয়ে কথা বলতে শুরু করে এই স্বঘোষিত ধর্মগুরু। যোধপুর থেকে মুম্বই-গামী বিমানে মঙ্গলবার চাপে আশারাম। চিকিৎসার জন্য আশারামকে ৭ দিনের মুক্তি দেওয়া হলে, তাকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে পুলিশ কর্মীরা ইন্ডিগোর বিমানে ওঠেন। বিমানে উঠতেই নিজের আগের মেজাজে ফেরে আশারাম। আঙুল উঁচিয়ে পুলিশ এবং সমর্থকদের সামনে কথা বলতে শুরু করে ধর্ষণে অভিযুক্ত এই স্বঘোষিত ধর্মগুরু। বিমানের ভিতরে আসারাম বাপু যে ব্যবহার করে, তার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আশারাম বাপু কীভাবে বিমানের মধ্যে আঙুল উঁচিয়ে পুলিশের সঙ্গে কথা বলছে দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement