Asaram Bapu Case: মহিলা শিষ্যর ধর্ষণকাণ্ডে আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করল আদালত

Asharam Bapu (Photo Credit: Wikipedia)

মহিলা শিষ্যের ধর্ষণকাণ্ডে আশারাম বাপুকে (Asaram Bapu ) দোষী সাব্যস্ত করল গান্ধীনগর আদালত। সোমবার গুজরাটের গান্ধীনগর আদালতের তরফে স্বঘোষিত 'ঈশ্বর' আশারাম বাপুকে মহিলা শিষ্যের ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়। প্রসঙ্গত গুজরাটের মোতেরায় আশারাম বাপুর আশ্রমে যাওয়াকালীন সময়ে স্বঘোষিত ঈশ্বর তাঁকে ধর্ষণ করেন বলে এক মহিলা মামলা দায়ের করেন। ১০ বছর আগের ওই ঘটনায় আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করা হয়। মঙ্গলবার গান্ধীনগর আদালতের করফে আশারাম বাপুর সাজা ঘোষণা করা হবে বলে খবর।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement