Asaduddin Owaisi: মিথ্যে বলেছেন মোদী-শাহ, সিএএ নিয়ে বিস্ফোরক আসাদউদ্দিন ওয়াইসি

Photo Credits: ANI

সিএএ (CAA) নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owais)। শুক্রবার এইএমআইএম সুপ্রিমো বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যা বলছেন তা আবারও প্রমাণ হয়ে গেল। তাঁদের দলের নেতা রাজনাথ সিংয়ের মন্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত যে সিএএ লাগু হলে ভবিষ্যতে দেশে এনআরসি এবং এনপিআর আসবেই। ফলে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখন বলে থাকে যে এই দুটি আইন আসবে না, তাহলে তাঁরা মিথ্যা বলছেন। এনপিআর এবং এনআরসি আসলে এ দেশে সংখ্যালঘুদের টেকা দায় হবে"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement