Asaduddin Owaisi Attacks Pakistan: 'পাকিস্তান আইসিস জঙ্গিদের সমতুল্য', পহেলগাম হামলার পর আক্রমণ ওবেইসির
মিম প্রধান বলেন, পাকিস্তান অন্য দেশে ঢুকে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, তাতে তারা কী হিসেবে আর বেশি কথা বলবে? নীরিহ মানুষকে হত্যা করে যে অন্যায় পাকিস্তান করছে,তাতে তাদের বড় মুখ করে কথা বলা আর সাজে না বলেও তোপ দাগেন ওবেইসি।
হায়দরাবাদ, ২৮ এপ্রিল: এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জোরদার আক্রমণ করলেন আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi)। মিম প্রধান বলেন, ভারতে প্রবেশ করে যেভাবে নীরিহ মানুষকে নির্বিচারে হত্যা করছে পাকিস্তান, তাতে তাদের আইসিসের সঙ্গে তুলনা করা উচিত। নির্বিচারে নীরিহ মানুষকে হত্যা করে পাকিস্তানে আইসিসের (ISIS) মত ব্যবহার করছে বলেও তোপ দাগেন ওবেইসি।
মহারাষ্ট্রের পারবানিতে একটি জনসভায় হাজির হন আসাদউদ্দিন ওবেইসি। সেখানে তিনি বলেন, পাকিস্তান কখনও পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবে না। আর সেই কারণেই তারা নীরিহ মানুষকে হত্যার কাজ শুরু করেছে।
পহেলগাম হামলার বিরুদ্ধে সরব ওবেইসি
মিম প্রধান বলেন, পাকিস্তান অন্য দেশে ঢুকে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, তাতে তারা কী হিসেবে আর বেশি কথা বলবে? নীরিহ মানুষকে হত্যা করে যে অন্যায় পাকিস্তান করছে,তাতে তাদের বড় মুখ করে কথা বলা আর সাজে না বলেও তোপ দাগেন ওবেইসি। ধর্মের ভিত্তিতে যে হত্যার মত নারকীয় যজ্ঞ পাকিস্তান চালিয়েছে, তাতে তারা আইসিসের সঙ্গে সমতুল্য এমনও মন্তব্য করেন মিম প্রধান।
পুলওয়ামার পর পহেলগাম, পাকিস্তানের অসভ্যতা অব্যাহত
২০১৯ সালের পুলওয়ামা (Pulwama Attack) হামলার পর পহেলগামে নারকীয় হত্যালীলা চালায় পাকিস্তানি জঙ্গিরা (Terrorist Attack)। যে হত্যাকাণ্ডে পরপর ২৬ জনের প্রাণ যায়। যা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে শুরু করে গোটা দেশ। পহেলগামে (Pahalgam Terrorist Attack) ২৬ জন নীরিহ মানুষকে হত্যার পর দিল্লির (Delhi) তরফে ইসলামাবাদের উপর শুরু হয়েছে কূটনৈতিক প্রহার। যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি (Indus Treaty) স্থগিত। যার জেরে পাকিস্তানের তর্জন গর্জন বর্তমানে কমে এসেছে এবং তারা পহেলগামের নিরপেক্ষ তদন্তে তৈরি বলেও বার বার জানানো হয়েছে পাক প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রীর আবেদনে।
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

