Arvind Kejriwal: জামিনের আবেদন খারিজ! আপাতত তিহাড়েই থাকতে হবে কেজরিওয়ালকে
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। ৫ঠা জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন স্থগিত রাখা হয়।
নয়াদিল্লিঃ আপ (AAP) শিবিরে ফিরল না স্বস্তি। আপাতত তিহাড় (Tehar Jail)জেলেই থাকতে হবে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। আজ, বুধবার কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। আগামী ১৯ শে জুন পর্যন্ত তাঁকে তিহাড়েই থাকার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সূত্রের খবর,১ লা জুন তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়। এরপর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। ৫ঠা জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন স্থগিত রাখা হয়। আজ, দীর্ঘ শুনানির পর আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Odisha Robbery Case: ওড়িশায় বিস্ফোরক লুটের ঘটনা জড়িত মাওবাদী চক্র, পুলিশের জালে এক স্থানীয় যুবক
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Advertisement
Advertisement
Advertisement