Arvind Kejriwal Arrested: 'নিজের কর্মফল ভুগছেন কেজরিওয়াল', এক সময়ের সতীর্থের গ্রেফতারিতে মন্তব্য আন্না হাজারের
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal )। আপ (AAP) প্রধানের গ্রেফতারির পর তা নিয়ে গর্জে উঠতে শুরু করেন বিরোধী নেতারা। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে যখন সরব বিরোধীরা, সেই সময় মুখ খুললেন আন্না হাজারে। আন্না বলেন, কেজরিওয়ালের গ্রেফতারি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক সময় এই কেজরিওয়াল তাঁর সঙ্গে আন্দোলন করেছেন আবগারি দুর্নীতির প্রতিবাদে। সেই কেজরিওয়ালই বর্তমানে আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন আন্না হাজারে। শুধু তাই নয়, নিজ কর্মফল কেজরিওয়াল ভুগছেন বলেও কটাক্ষ করেন সমাজকর্মী আন্না হাজারে ( Anna Hazare )।
শুনুন কী বললেন আন্না হাজারে...
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Telangana Engineer Arrested: ১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Woman Kills Husband: আঠারো বছরের দাম্পত্য জীবন! প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে দেহ নদীতে ভাসিয়ে দিল স্ত্রী
Advertisement
Advertisement
Advertisement