Arvind Kejriwal Arrested: 'বিরোধীদের নিশানা', কেজরির গ্রেফতারির পর কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া জোট
নির্বাচন কমিশনের(ECI) সঙ্গে সাক্ষাত করতে হাজির হলেন কংগ্রেস (Congress) সাংসদ কে সি বেণুগোপাল এবং তৃণমূল সাংসদ (TMC) ডেরেক ও ব্রায়েন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর এবার নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। প্রসঙ্গত আপ প্রধানের (Arvind Kejriwal) গ্রেফতারির পর মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইন্ডিয়া জোটের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। কীভাবে বিরোধীদের নিশানা করে ক্রমাগত তাঁদের গ্রেফতার করা হচ্ছে,সে বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে হাজির হন কে সি বেণুগোপাল এবং ডেরেক ও ব্রায়েনরা।
আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: কেজরিওয়ালের গ্রেফতারির পর দিল্লির ডিডি মার্গে জারি ১৪৪ ধারা,দেখুন
দেখুন ভিডিয়ো...