Earthquake Delhi NCR: রবিবারের দিল্লিতে ফের ভূমিকম্প, বাটলার-রশিদদের বিশ্বকাপের ম্যাচের মাঝে কম্পন

ফের কাঁপল দিল্লি। আজ, রবিবার দুপুরে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হল। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরগাঁওসহ এনসিআর-ও কাঁপল।

প্রতীকী ছবি (Image Credits: IANS)

ফের কাঁপল দিল্লি। আজ, রবিবার বিকেলে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হল। হরিয়ানার ফরিদাবাদে হওয়া ৩.১ মাত্রার ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠল দিল্লি। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরগাঁওসহ এনসিআর-ও কাঁপল। গত কয়েক দিনের মধ্যে দিল্লিতে এটি তৃতীয়বার কম্পন অনুভূত হল। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে খেলছে ইংল্যান্ড-আফগানিস্তান। তার মাঝে দিল্লিতে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের আতঙ্কে দিল্লিবাসী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এদিন আফগানিস্তানেও ফের ভয়বাহ ভূমিকম্প হয়। আফগান ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

দেখুন এক্স

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement