Manipur Clash: মণিপুরের হিংসায় জ্বলছে ১৭০০ বাড়ি, হত ৬০, জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

মণিপুরের হিংসা (Manipur Clash) নিয়ে এই প্রথম সাংবাদিকদের সামনে এলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)।

Manipur Situation Photo Credit: Twitter@@MangteC

মণিপুরের হিংসা (Manipur Clash) নিয়ে এই প্রথম সাংবাদিকদের সামনে এলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। গত ৩ মে মণিপুরের হিংসায় সেখানে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। বীরেন সিং জানালেন,"গত ৩ মে হিংসায় ৬০ জনের মত প্রাণ হারিয়েছেন। পাশাপাশি হিংসার ফলে ১৭০০টি-র মত ঘরে আগুন লেগে ধ্বংস হয়ে যায়। জখম হন ২৩১ জন।" রাজ্যে এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে দাবি করেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আরও পড়ুন-গার্হস্থ্য কলহের শিকার, অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে খুন করলেন স্বামী

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement