Army dog Zoom: বুকে গুলি নিয়েও লড়াইয়ের ময়দান ছাড়েনি সে, কিন্তু আজ দুপুরে শেষ হল 'জুম' এর লড়াই

অনন্তনাগে সন্ত্রাসবাদীদের ধরতে যে অপারেশন করা হয়েছিল সেখানেই ২টি গুলি এসে লাগে জুমের শরীরে। গুরুতর আহত হয়েও সে লড়াইয়ের ময়দান ছেড়ে যায় নি।

Representational image (photo credit- File image)

লড়াই শেষ হল সেনাবাহিনীর বিশ্বস্ত কুকুর জুম এর। আজ (১৩.১০) দুপুর ১২ টার সময় মৃত্যু কোলে ঢলে পড়ে সে। দুপুর ১১.৪৫ অবধিও সে ঠিক ছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎই তার শরীরে অস্বস্তি দেখা যায়, সে হাঁপাতে থাকে এবং দুপুর ১২ টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করে। উল্লেখ্য অনন্তনাগে সন্ত্রাসবাদীদের ধরতে যে অপারেশন করা হয়েছিল সেখানেই ২টি গুলি এসে লাগে জুমের শরীরে। গুরুতর আহত হয়েও সে লড়াইয়ের ময়দান ছেড়ে যায় নি। আজ এডভ্যান্স ফিল্ড ভেটেনারী হাসপাতালে তার লরাই শেষ হল।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement