Anurag Thakur : তথ্যের ভিত্তিতেই তদন্ত হচ্ছে, দিল্লিতে সাংবাদিকদের বাড়িতে তল্লাশি নিয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের

দিল্লিতে একটি নিউজ সংস্থায় বিদেশী ফান্ডের নেওয়ার অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশের একটি দল

Anurag Thakur (Photo Credit: ANI/Twitter)

দিল্লিতে সাংবাদিকদের বাড়িতে তল্লাশি নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে এসে তিনি জানান, "তদন্তকারী সংস্থারা তাঁদের কাজ করছেন। যদি এজেন্সী কোন পদক্ষেপ গ্রহন করে থাকে তাহলে সেটি অবশ্যই তথ্যের ভিত্তিতে করেছে।"

দিল্লিতে একটি নিউজ সংস্থায় বিদেশী ফান্ডের নেওয়ার অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশের একটি দল। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ সহ আরও বেশ কিছু গ্যাজেট। যদিও কংগ্রেসের অভিযোগ সম্প্রতি বিহারে বের হওয়া জাতিগত শংসাপত্র নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই অস্বস্তি বেড়েছে। সেই বিষয়টি থেকে মোড় ঘোরাতেই এবার সাংবাদিকদের বাড়িতে তল্লাশি করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement