Bihar Bridge Collapsed: ভারী বৃষ্টির জেরে বিহারে ভেঙে পড়ল আরও একটি সেতু, ভোগান্তি গ্রামবাসীদের

Bihar Bridge Collapsed (Photo Credits: X)

Bihar Bridge Collapsed: বিহারে সেতু ভাঙার ঘটনা অব্যাহত। সেই ছন্দে পতন না ঘটিয়ে এবার ভেঙে পড়ল গয়ার গুলস্করি নদীর উপর অবস্থিত একটি সেতু। ভারী বৃষ্টির জেরে সেতুটি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ভগবতী গ্রাম এবং শর্মা গ্রামের মধ্যে যোগ স্থাপনকারী ওই ব্রিজটি ভেঙে পড়ায় হতাশ স্থানীয়রা। সেতু ভেঙে যাওয়ায় নদীর দুই পাড়ে অবস্থিত দুই গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্চিন্ন হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, ওই সেতু পারাপার করেই পড়ুয়ারা স্কুলে যেত। এখন স্কুল যাতায়াতের জন্যে দুই গ্রামের পড়ুয়াদেরই বেগ পেতে হবে।

ভেঙে পড়ল সেতু... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement