Wrong Woman Murdered: Snapchat এ বন্ধুত্ব না করায় মহিলাকে খুনের চেষ্টা, ভুলবশত অন্য মহিলাকে খুন যুবকের

স্ন্যাপচ্যাটে সম্পর্কের জন্যে চাপ দিতে থাকে ছেলেটি

প্রতীকী ছবি

স্ন্যাপচ্যাটের বন্ধু ভেবে অন্য এক মহিলাকে খুন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ডক্টর বি আর আম্বেদকর কোনাসীমা জেলায়।জানা গেছে ২৫ বছর বয়সী এক যুবকের ফ্রেন্ড রিকোয়েস্ট অস্বীকার করার জেরে মহিলাকে খুন করতে শহরে আসে ওই যুবক।

তবে ভুলবশত অন্য এক মহিলাকে মেরে ফেলে। কোটা হরিকৃষ্ণা নামের ওই যুবক নেল্লোরের বাসিন্দা। নাগাদুর্গা নামের এক মহিলার সঙ্গে স্ন্যাপচ্যাটে আলাপ হয় তার। ধীরে ধীরে ছেলেটি মেয়েটিকে সম্পর্কের জন্য চাপ দিতে থাকে। তবে মহিলা বিবাহিত হওয়ায়, সে অস্বীকার করে এবং চ্যাট করা বন্ধ করে

আমালাপুরম শহরের এক মহিলাকে সে ছুরি দিয়ে হত্যা করে।স্ন্যাপে চ্যাটে মহিলাটি যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় পৌছে গিয়ে নাগাদুর্গাকে মারার চেষ্টা করে সে। তবে ভুলবশত অন্যজনকে নাগাদুর্গা ভেবে সে তার ওপরেই আক্রমন করে।যার জেরে ম্যানি শ্রীদেবী নামের এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় আহত হয়েছেন নাগাদুর্গার মা।

অন্ধ্রপ্রদেশ পুলিশ যুবককে গ্রেফতার করেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement