AndhraPradesh : গ্রেফতার চন্দ্রবাবু নায়ডু, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ছেলেও

বিক্ষোভ দেখাতে গিয়ে আটক করা হয় ছেলে নারা লোকেশকে

Arrest File Image Photo Credit: Twitter@ians_india

চন্দ্রবাবু নায়ডুকে গ্রেফতারের জেরে বিক্ষোভের চেহারা অন্ধ্রপ্রদেশ জুড়ে।বাবাকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নমেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছেলে নারা লোকেশ।গ্রেফতারিতে বাধা দেওয়ার জেরে ছেলেকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে।

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন টিডিপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। শনিবার কাকভোরে ননদয়াল পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নায়ডুকে। এদিন ভোর ৩ টে নাগাদ চন্দ্রবাবুর কাছে পৌছে যায় বিশাল পুলিশ বাহিনী।তাঁকে গ্রেফতার করা চেষ্টা করা হলে বাধা আসে দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে। এর পাশাপাশি চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে থাকা এসপিজি নিরাপত্তা কর্মীরাও পুলিশকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা দেয়।

এদিন সমর্থকেরা চন্দ্র বাবু নায়ডুর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement