Andhra woman Suicide: মুখ্যমন্ত্রী জগনের হয়ে কথা বলায় বিরোধীদের ট্রোল, সহ্য করতে না পেরে আত্মহত্যা মহিলার

অন্ধ্র প্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি-র হয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলায় এক মহিলাকে ট্রোল করছিল রাজ্যের বিরোধী দলের কর্মী-সমর্থকরা।

Andhra CM (Photo Credit: ANI/Twitter)

অন্ধ্র প্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি-র হয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলায় এক মহিলাকে ট্রোল করছিল রাজ্যের বিরোধী দলের কর্মী-সমর্থকরা। অভিযোগ, ট্রোলের বহর এতটাই বেশী ছিল যে সেই মহিলা তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। তাঁর বাড়ির লোকেরা পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছে।

ক দিন আগে এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি-র সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই মহিলা। তারপর জগনমোহনের প্রশংসায় বেশ কিছু পোস্ট করেন তিনি।

লোকসভা ভোটের সঙ্গে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণের এই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। মুখ্যমন্ত্রী জগনমোহনকে হারাতে এক জোট হয়েছেন চন্দ্রবাবু নাইডু ও পবন কল্যাণ। টিডিপি-পবনের জোটে সামিল হয়েছে বিজেপিও।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement