Delhi Murder Case: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন, গাড়ির ভিতর মিলল ব্যক্তির রক্তাক্ত দেহ

কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সোমবার রাতে বাওয়ানা থানার অন্তর্গত আউটার দিল্লি(Outer Delhi) রোডের কাছে রক্তাক্ত অবস্থায় মিলল ৫৪ বছরের ব্যক্তির দেহ(Dead Body)। গাড়ির(Car) মধ্যে গুলি করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত ব্যক্তির নাম ধরমবীর। রোহিনীর একটি সরকারি মদের দোকানে কাজ করতেন তিনি। কর্মক্ষেত্র থেকে ফেরার পথেই গুলিবিদ্ধ হন ৫৪ বছরের ওই ব্যক্তি। এরপর বাওয়ানা থানায় খুনের মামলা দায়ের করেন তাঁর ছেলে। জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক সমস্যা চলছিল। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন, গাড়ির ভিতর মিলল ব্যক্তির রক্তাক্ত দেহ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement