Punjab: কংগ্রেসে ফের বড় ধাক্কা, দল ছেড়ে আপ-এ যোগ অমৃতসরের মেয়রের

পঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফের বড় ধাক্কা খেল কংগ্রেস। গতকাল কংগ্রেস ছেড়েছিলেন ৪৬ বছর ধরে দল করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার। আর আজ, বুধবার কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিলেন অমৃতসরের মেয়র করমজিত সিং রিন্টু।

Arvind Kejriwal. (Photo Credits: Twitter)

পঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফের বড় ধাক্কা খেল কংগ্রেস। গতকাল কংগ্রেস ছেড়েছিলেন ৪৬ বছর ধরে দল করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার। আর আজ, বুধবার কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিলেন অমৃতসরের মেয়র করমজিত সিং রিন্টু (Karamjit Singh Rintu)। দলের টিকিট বণ্টনে ক্ষোভ দেখিয়ে হাত ছেড়ে ঝাড়ু শিবিরে যোগ দিলেন স্বর্ণ মন্দিরের শহরের মেয়র। কংগ্রেসের দাপুটে নেতা রিন্টুকে দলে পেয়ে চনমনে কেজরিওয়ালের দল।

এবারের পঞ্জাব ভোটে শাসক দল কংগ্রেসের মূল প্রতিপক্ষ আপ। আগামী ২০ ফেব্রুয়ারি, পঞ্জাবে এক দফায় রাজ্যের ১১৭টি বিধানসভায় ভোট হবে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement