Amit Shah's Reply To MP Saugata Roy- Video: আপনার বয়স হয়ে গেছে দাদা, সংসদে সৌগত রায়কে তীব্র কটাক্ষ অমিত শাহ-র, দেখুন ভিডিয়ো

সংসদে তৃণমূলের অভিজ্ঞ সাংসদ সৌগত রায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Saugata Roy, Amit Shah (Photo Credit: Twitter/Wikipedia)

হিন্দি বলয়ে তিন রাজ্যে দারুণ জয়ের পর বিজেপি নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ধরা পড়ছে। কর্ণাটকে হারের পর যে খুশি ভাবটা উধাও হয়ে গিয়েছিল, সেটা মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিশগড়ে জয়ের পর আত্মবিশ্বাস হয়ে ফিরে এসেছে বিজেপি শিবির।

এমন আবহে লোকসভায় জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিল নিয়ে এক আলোচনা সভায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে জোর কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক দেশ, এক প্রধানমন্ত্রী, এক চিহ্ন নিয়ে বলা শ্যামপ্রসাদ মুখোপাধ্য়ায়ের কথাকে রাজনৈতিক বলে মন্তব্য করেন সৌগত রায়। সেটা শুনে উত্তেজিত হয়ে অমিত শাহ দমদমের সাংসদকে বাধা দিয়ে কটাক্ষের সুরে বলেন, "দাদা কী উল্টোপাল্টা বলছেন। আপনার বয়স হয়ে গিয়েছে। দেশে তো দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না, দুটো সংবিধান থাকতে পারে না।"

দেখুন পুরো ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement