Delhi: প্রচণ্ড দাবদাহর দিল্লিতে নামল স্বস্তির বৃষ্টি, এক লাফে নামল তাপমাত্রা

টানা বেশ কিছু দাবদাহ, উষ্ণপ্রবাহে নাজেহাল হয়ে যাচ্ছিলেন দিল্লিবাসী। সেই দাবদাহ কাটিয়ে আজ, বুধবার বিকেলে দিল্লিতে নামল বৃষ্টি।

Rain, Representational Image (Photo Credit: File Photo)

টানা বেশ কিছু দাবদাহ, উষ্ণপ্রবাহে নাজেহাল হয়ে যাচ্ছিলেন দিল্লিবাসী। সেই দাবদাহ কাটিয়ে আজ, বুধবার বিকেলে দিল্লিতে নামল বৃষ্টি।  দুপুরে ঘেমেনেয়ে একশা দিল্লিবাসী, বিকেলে বৃষ্টিতে ভিজল।

দেশের রাজধানী শহর যেন স্বস্তির নি:শ্বাস ফেলল। দিল্লিতে সাধারণ মানুষের মধ্যে বৃষ্টিতে ভেজার হুড়োহুড়ি দেখা গেল। ক দিন আগেই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছিল। এদিনের বৃষ্টিতে দিল্লির তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তিতে দিল্লিবাসী। আরও পড়ুন: তেলাঙ্গানায় এক নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন হায়দরাবাদের বহু এলাকা, চলছে নৌকা

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement