Blackout In Jaisalmer: চাপা আতঙ্কে জয়সলমীর ঢাকল অন্ধকারে, সম্পূর্ণ 'ব্ল্যাকআউট' রাজস্থানের এই শহর, দেখুন
বৃহস্পতিবারের মত শুক্রবার বিকেল ৫টা থেকে ফের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হল জয়সলমীরে (Jaisalmir)। পাকিস্তানি ড্রোন (Pakistani Drone) বা মিসাইল (Missile) যাতে কোনওভাবে জয়সলমীরে হামলা চালাতে না পারে, তার জন্য রাজস্থানের এই শহরকে পুরো অন্ধকার করে দেওয়া হয়। জয়সলমীরে যাতে কোথাও কোনও আলো না থাকে যাতে শত্রুপক্ষ হামলা চালাতে পারে, তার জন্যই আগে থেকেই উপযুক্ত পদক্ষেপ করা হয় রাজস্থান (Rajasthan) প্রশাসনের তরফে। প্রসঙ্গত জয়সলমীরে ৮ মে পাকিস্তানি ড্রোন উড়ে আসতে শুরু করে। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়া হয় সেই ড্রোনকে। এবার শুক্রবার আগে থেকেই নেওয়া হয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে শুক্রবার বিকেলে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) ঊরি (Uri) সেক্টর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে। পাকিস্তান ফের সীমান্ত সন্ত্রাস শুরু করে গোলাগুলি ছুঁড়তে শুরু করে।
দেখুন অন্ধকারে ঢেকে গেল জয়সলমীর...