Explosions Heard In Uri: শুক্র বিকেলে গোলাগুলি, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠতে শুরু করে ঊরি সেক্টর, দেখুন ভিডিয়ো

Explosions Heard In Uri: শুক্র বিকেলে গোলাগুলি, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠতে শুরু করে ঊরি সেক্টর, দেখুন ভিডিয়ো
Uri Sector (Photo Credit: ANI/X)

ফের ঊরি (Uri Sector) থেকে শোনা যাচ্ছে গুলি, বিস্ফোরণের শব্দ। শুক্রবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই জম্মু কাশ্মীরের ঊরি সেক্টর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, সেখানে একটানা সীমান্ত সন্ত্রাস শুরু করেছে পাকিস্তানি সেনা (Pakistani Army)। শুক্রবার বিকেলে যে বিষয়ে বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়, সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে, সেখানে ৩৬টি সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি শুরু করে পাকিস্তান। তবে ভারতের তরফেও দেওয়া হয়েছে যোগ্য জবাব। ভারত (India)-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মাঝে পুঞ্চে ক্ষয়ক্ষতি চোখে পড়ার মত। পুঞ্চের জনবসতি এলাকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। পাক গোলায় বহু বাড়ি ভেঙেচুরে যায়। ফলে ওই এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নিরাপদ জায়াগায় পাঠানো হয় শুক্রবার সকালেই। পুঞ্চের পর ঊরি সেক্টরে আজ বিকেল থেকে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা।

আরও পড়ুন: India-Pakistan Tension: ধর্মীয়স্থানে হামলা পাকিস্তানের তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জ়িরো টলারেন্স, স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক

ঊরিতে শোনা যায় বিস্ফোরণের শব্দ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2025 07:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).