Ram Mandir Inauguration: ক্ষোভের মুখে পড়ে AIIMS সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

রাম মন্দির উদ্বোধনের কারণে স্কুল-কলেজ, অফিস ছুটি দেওয়া হয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। ঘোষণা করা হয়েছে ড্রাই ডে।

Unidentified Bodies to AIIMS Photo Credit: Twitter@ANI

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কারণে এইমস (AIIMS) দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ করার কথা ঘোষণা করা হয়। রাম মন্দির উদ্বোধনের কারণে স্কুল-কলেজ, অফিস ছুটি দেওয়া হয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। ঘোষণা করা হয়েছে ড্রাই ডে। মাছ-মাংস বিক্রিতেও কোথাও কোথাও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু তা বলে হাসপাতাল? জীবন বাঁচানোর জন্য, শরীরের এমার্জেন্সি পরিস্থিতির জন্য হাসপাতালই শেষ ভরসা।

কাল দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের মত জরুরি পরিষেবা বন্ধ রাখা হলে অসুস্থ, মরাণপন্ন মানুষ কোথায় যাবে? যা নিয়ে অনেকেই ক্ষোভপ্রকাশ করেন। ক্ষোভের কথা টের পেয়ে AIIMS দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার হতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, চাপের মুখে পড়ে AIIMS দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করা হবে। সোমবার অন্যান্য দিনের মত AIIMS-র পরিষেবা স্বাভাবিক থাকবে।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement