Kartarpur Corridor To Reopen From Tomorrow: আসন্ন গুরুনানক পরব উপলক্ষে পুনরায় খুলছে করতারপুর সাহিব করিডর

মহামারী করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর আগামী কাল বুধবার ১৭ নভেম্বর খুলছে করতারপুর করিডর। গুরুনানক দেবের গুরুপরব ২০২১ উপলক্ষে এই করতারপুর করিডর পুনরায় খুলছে।

Kartarpur Sahib Corridor (File Photo)

মহামারী করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর আগামী কাল বুধবার ১৭ নভেম্বর খুলছে করতারপুর করিডর (Kartarpur Corridor To Reopen)। গুরুনানক দেবের গুরুপরব ২০২১ উপলক্ষে এই করতারপুর করিডর পুনরায় খুলছে। এক টুইট বার্তায় এই খবর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এই বিরাট সিদ্ধান্তের ফলে লাভবান হবেন শিখ পুণ্যার্থীরা। তাঁদের স্বার্থেই নরেন্দ্র মোদি সরকার আগামী কাল থেকে করতারপুর সাহিব করিডর খোলার সিদ্ধান্ত নিয়েছে। ” ভিসা ছাড়াই ৪.৭ কিলোমিটার করিডরটি ভারত সীমান্তের সঙ্গে পাকিস্তানের দরবার সাহিব গুরুদ্বারকে জুড়েছে। ২০১৯ সাল থেকে খুলছে এই করিডর। দুইদেশের শিখ পুণ্যার্থীদের জন্য এই বন্দোবস্তের উদ্বোধন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement