Agra: নিজের মেয়েকে খুন করতে ভাড়াটে খুনী এনে নিজেই খুন হলেন মহিলা

উত্তর প্রদেশের আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। নিজের ১৭ বছরের মেয়েকে খুন করতে এক ভাড়াটে খুনেকে নিয়োগ করেছিলেন এক মহিলা।

প্রতীকী ছবি

উত্তর প্রদেশের আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। নিজের ১৭ বছরের মেয়েকে খুন করতে এক ভাড়াটে খুনেকে নিয়োগ করেছিলেন এক মহিলা। ৩৫ বছরের সেই মহিলা নিজের মেয়ের কিছু কাজে ক্ষুব্ধ হয়ে তাকে খুন করার চক্রান্ত করে। তাই সুভাষ সিং নামের এক ভাড়াটে খুনীকে টাকা দেয় মেয়েকে হত্য।র জন্য। কিন্তু দেখা যায় সেই সুভাষই তার ১৭ বছরের মেয়ের প্রেমিক।

পরে এক ফাঁকা মাঠে ৩৫ বছরের সেই মহিলার দেহ পাওয়া যায়। পুলিশের তদন্তের পর পুরো ঘটনা সামনে আসে। অলকা নামের সেই মহিলার খুনে তার মেয়ে ও ভাড়াটে খুনী সুভাষকে আটক করে পুলিশ।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement