Agra : আগ্রায় মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ, পোলে বেধে বেধড়ক পেটাল গ্রামবাসী

ঘটনার ভিত্তিতে দায়ের হয়েছে অভিযোগ

Photo Credits: IANS

এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলার পর পুলিশের সাব ইন্সপেক্টরকে পোলে বেধে দেওয়া হল বেধড়ক মার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার বারহান পুলিশ স্টেশন এলাকায়। সাব ইন্সপেক্টর সন্দীপ কুমারকে বেধড়ক প্রহার করে গ্রামবাসীরা।

পরিবারের তরফে অভিযোগ তাদের পরিবারের মেয়েকে শ্লীলতাহানি করা হচ্ছিল।জানা গেছে, ছাদ টপকে মেয়েটির ঘরের মধ্যে অপ্রীতিকর অবস্থায় ঢুকে যায়। বাড়ির মেয়ের তরফে চিৎকার করে আপত্তি জানানো হলে পরিবারের তরফে পুলিশকে হাতেনাতে ধরে ফেলা হয়।

তারপর সেই পুলিশ অফিসারকে ধরে পোলে বেধে মারধার করা হয়। ঘটনার জেরে দায়ের হয়েছে অভিযোগ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement