Agnipath: অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিয়োগে বড় ঘোষণা কেন্দ্রের, দেখুন

Indian Army (Photo Credit: Instagram)

অগ্নিপথ (Agnipath)  প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা-সহ দেশের একাধিক প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। অগ্নিপথ প্রকল্প নিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে, সেই সময় এই নয়া প্রকল্পে নিয়োগের দিনক্ষণ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পে সেনা কর্মী পদে রেজিস্ট্রেশন শুরু ২০ জুন থেকে। ২১ তারিখ থেকে শুরু নৌসেনায় যোগ দেওয়ার রেজিস্ট্রেশন। আগামী ২৪ জুন থেকে বায়ুসেনায় নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement