Agnipath: অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ, ভাংচুরের অভিযোগ, বিহারে গ্রেফতার ৩০

Agnipath Protest (Photo Credit: File Photo)

অগ্নিপথ (Agnipath) প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিহারের (Bihar) যুব সম্প্রদায়ের একাংশ। অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে গত ১৭ জুন উত্তাল হয়ে ওঠে বিহারের বিভিন্ন অংশ। যার জেরে বিহারে ট্রেনে আগুন লাগানো থেকে শুরু করে স্টেশনে ভাঙচুর বা সড়ক অবরোধ, একাধিক ঘটনা ঘটতে শুরু করে। অগ্নিপথ প্রকল্পে এক নাগাড়ে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে যারা বিক্ষোভ দেখিয়ে ভাংচুর করে, তাদের মধ্যে থেকে এবার ৩০ জনকে গ্রেফতার করা হল পশ্চিম চম্পারন থেকে। গত ১৭ জুন এই ৩০ জন ভাংচুর এবং সরকারি সম্পত্তি নষ্ট করে বলে অভিযোগ।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement