Sikkim Receives Snowfall Video: যাবেন নাকি সিকিমে এখন? বরফে ঢেকে গেল নাথুলা-সহ পূর্ব সিকিম, দেখুন
উত্তর সিকিমে (North Sikkim) সম্প্রতি ভয়াবহ ধ্বস (Landslide) নামে। উত্তর সিকিমে ভয়াবহ ধ্বসের জেরে প্রায় ১ হাজার পর্যটক সেখানে আটকে পড়েন। পর্যটকদের ২০০ গাড়ি সেখানে আটকে পড়ে। পর্যটকদের ২০০ গাড়ি এবং ১ হাজার পর্যটককে সেখান থেকে জোরকদমে উদ্ধারের কাজ শুরু হয়। উত্তর সিকিমে ভয়াবহ ধ্বসের পর যখন পরিস্থিতি ক্রমাগত স্বাভাবিক হচ্ছে, সেই সময় পূর্ব সিকিম (East Sikkim) যেন সেজে উঠল। বৈশাখের মাঝামাঝি সময়ে এবার পূর্ব সিকিমে জোর কদমে তুষারপাত (Snowfall) শুরু হয়। যার জেরে নাথুলা-সহ গোটা এলাকা প্রায় সাদা হয়ে যায়। এপ্রিলের শেষে হঠাৎ করে পূর্ব সিকিমের বহু জায়গায় বরফ পড়তে শুরু করলে, তা যেন একেবারে অন্য রূপ তৈরি করে। ফলে পূর্ব সিকিম ফের নতুুন করে পর্যটকে ভরে উঠবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: Landslide In Sikkim: সিকিমে ভয়াবহ ধ্বস, কাঁদামাটিতে রাস্তায় আটকে ১ হাজার পর্যটক, গাড়ি; দেখুন ভিডিয়ো
দেখুন বরফে সাদা পূর্ব সিকিমের বিভিন্ন অংশ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)