Rahul Gandhi: সাংসদ পদ খারিজের পর রাহুল গান্ধীকে সরকারী বাংলো খালি করার নির্দেশ!
মোদী পদবি কাণ্ডে প্রথমে দু বছরের জেলের সাজা, তারপর সাংসদ পদ খারিজ। এবার রাহুল গান্ধীকে সরকারী বাংলো খালি করার নোটিশ দিল লোকসভার হাউসিং কমিটি।
মোদী পদবি কাণ্ডে প্রথমে দু বছরের জেলের সাজা, তারপর সাংসদ পদ খারিজ। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কে সরকারী বাংলো (Goverment Allotted Bungalow) খালি করার নোটিশ দিল লোকসভার হাউসিং কমিটি। এমনই খবর প্রকাশিত হয়েছে সংবাদসংস্থা এএনআই-য়ে। সাংসদদের জন্য সরকারী বাংলো দেয় সংসদের হাউসিং কমিটি। রাহুল আর সাংসদ না থাকায় তাঁর বাঙলো খালি কড়ার নির্দেশ দেওয়া হতে চলেছে।
রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে এদিন দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। সংসদে কালো পোশাক পরে আসেন কংগ্রেস সাংসদরা। তামিলনাড়ু, বিহার সহ বিভিন্ন রাজ্যের বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদ দেখান কংগ্রেস বিধায়করা।
দেখুন টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Advertisement
Advertisement
Advertisement