Kanpur : হিন্দুদের সম্পত্তি মুসলিমদের কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়ে আইন চান কানপুরের মেয়র প্রমিলা পান্ডে

হিন্দদের সম্পত্তি যাতে মুসলিমরা না কেনেন সেই মর্মে নতুন আইন আনার আবেদন জানান কানপুরের মেয়র প্রমিলা পান্ডে

Representational Image

হিন্দুদের সম্পত্তি মুসলিমরা যাতে না কিনতে পারেন তার জন্য আইন চান কানপুরের মেয়র প্রমিলা পান্ডে। কানপুরের মুনসিপুরওয়াতে একটি হনুমান মন্দিরকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। হনুমানের ওই মন্দিরটি কেউ বা কারা দখল করে নিচ্ছেন এই মর্মে যায় অভিযোগ। তদন্তে নেমে দেখা যায় ওই সম্পত্তিটি ২০ বছর আগে এক হিন্দুর ব্যক্তির কাছ থেকে কিনে নেন মহম্মদ আখনাখ নামের এক ব্যক্তি।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে মুসলিমরা হিন্দুদের কোন সম্পত্তি কিনতে না পারেন সেই মর্মে আইন প্রণয়ন করার কথা জানান কানপুরের মেয়র প্রমিলা পান্ডে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement