BJP: বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দিচ্ছেন তারকা অভিনেতা

কেরলে ফের ধাক্কা খেল বিজেপি। ক দিন আগেই মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির তারকা পরিচালক রাজাসেনান বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

কেরলে ফের ধাক্কা খেল বিজেপি। ক দিন আগেই মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির তারকা পরিচালক রাজাসেনান বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন। এবার ঠিক একই রকম কাজ করলেন মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ভিমান রেঘু (Bheeman Raghu)। ৪০০টি-রও বেশী সিনেমায় অভিনয় করে তিনি তারকা অভিনেতার মর্যাদা পান। ২০১৬ বিধানসভা নির্বাচনে কোলামের পাথানাপুরাম কেন্দ্র বিজেপির টিকিটে লড়ে তৃতীয় হয়েছিলেন এই তারকা অভিনেতা। তবে হেরে যান তিনি।

কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয় বিদেশ সফর থেকে রাজ্যে ফিরেই সিপিএমে যোগ দেবেন ভিমান রঘু। দক্ষিণের এই রাজ্যে একের পর এক সেলেবকে হারাচ্ছে গেরুয়া শিবির।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement