Accident Video: পিছন থেকে এসে প্রৌঢ়াকে চাপা দিল বাস, ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠল মানুষ
এবার দুর্ঘটনার (Accident Video) একটি ভয়াবহ ভিডিয়ো (Video) সামনে এল। যেখানে এক প্রৌঢ়াকে চাপা দিল বাস। ওই মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তাঁর গা ঘেঁষে দাঁড়ায় একটি বাস। এরপর ওই বাসটি প্রথমে সংশ্লিষ্ট মহিলাকে ধাক্কা দেয়। তারপর তাঁকে চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। মহারাষ্ট্রের (Maharashtra) ইয়াভাতমালে (Yavatmal) এমনই একটি ঘটনা ঘটে। যার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে এবার। মহারাষ্ট্রের ইয়াভাতমালের রাস্তা দিয়ে হাঁটার সময় ওই মহিলাকে চাপা দিয়ে চলে যায় বাস। তার জেরে সেখানে মুহূর্তে শুরু হয়ে যায় হুলুস্থূল। ভিডিয়োটি লক্ষ্য করলে দেখা যাবে, ওই মহিলাকে বাসটি চাপা দিতেই, সেখানে হাজির প্রত্যেকে ছুটে যান। প্রৌঢ়াকে উদ্ধার করার জন্য মানুষ প্রায় ছুটে যান দুর্ঘটনাস্থলের দিকে।
আরও পড়ুন: Viral Video: পা ছড়িয়ে কাঁঠাল গাছ থেকে ঝুলছে মদ্যপ, ভাইরাল ভিডিয়ো
দেখুন কীভাবে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রৌঢ়াকে চাপা দিল বাস...