Accident In Bihar: জলসার মাঝে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা, আহত কমপক্ষে ১০০, দেখুন ভিডিয়ো

আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাপড়ায় দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ নাচগানের আসর উপলক্ষে এক জায়গায় জড়ো হয়েছিলেন শয়ে শয়ে মানুষ। ভালই জমে উঠেছিল জলসা। জায়গা না পেয়ে মঞ্চের পাশে এক দোতলা বাড়ির বারান্দআয় ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ। আচমকাই ভেঙে পড়ল সেই বারান্দা। আহত কমপক্ষে ১০০ জন। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) ছাপড়ার(Chhapra) মহাবীর আখড়ায়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement